ঢাকা | বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের শঙ্কা প্রকাশ জিএম কাদেরের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 65
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের শঙ্কা প্রকাশ জিএম কাদেরের ছবির ক্যাপশন : রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিএম কাদের
ad728

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশে একটি বিপ্লবী সরকার গঠনের আশঙ্কা প্রকাশ করেছেন জিএম কাদের। তিনি বলেন, এতে করে নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ও সরকার কার্যত অকার্যকর হয়ে পড়বে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রংপুরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচনি প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে একটি সমান্তরাল শক্তি তৈরি হবে, যারা জনগণের ম্যান্ডেটের কথা বলে নিজেদের সিদ্ধান্ত সংসদ ও সরকারের ওপর চাপিয়ে দেবে। এতে করে নির্বাচিত সরকার স্বাধীনভাবে কাজ করতে পারবে না।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ জয়ী হলে অন্তর্বর্তী সরকার দাবি করতে পারে—তাদের প্রস্তাবিত সব সংস্কার সংসদে পাস করতেই হবে। এর ফলে সংসদ ও সরকার কার্যত তাদের অধীনেই কাজ করতে বাধ্য হবে।

জিএম কাদের প্রশ্ন তোলেন, যদি নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার থেকে যায়, তাহলে সেই নির্বাচনের অর্থ কী? তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠিত হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে অন্যদের হাতে—এটা গণতন্ত্রের পরিপন্থী।

এ কারণেই তিনি গণভোটে ‘না’ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এসএম ইয়াসির, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেও তিনি ‘না’ ভোটের পক্ষে বক্তব্য রাখেন।

এর আগে লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি রংপুরে পৌঁছান এবং প্রয়াত রাষ্ট্রপতির কবরে শ্রদ্ধা নিবেদন করেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস