ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধায় সরকারি ইউরিয়া সার পাচারের সময় ট্রাকসহ ২০০ বস্তা সার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 55
গাইবান্ধায় সরকারি ইউরিয়া সার পাচারের সময় ট্রাকসহ ২০০ বস্তা সার জব্দ ছবির ক্যাপশন : গাইবান্ধায় অবৈধভাবে পাচারের সময় জব্দকৃত ইউরিয়া সার ও ট্রাক
ad728

গাইবান্ধায় সরকারি ভর্তুকির ইউরিয়া সার অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকসহ ২০০ বস্তা সার জব্দ করেছে কৃষি বিভাগ ও প্রশাসন। অভিযানে ট্রাকচালককেও আটক করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার ব্রিজ রোড এলাকার কদমতলা থেকে সারভর্তি ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাকচালক মিন্টু মণ্ডল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীঘাট সরকারি বাফার গুদাম থেকে উত্তোলন করা সারগুলো ট্রাকে করে কুড়িগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তা আটক করে কৃষি বিভাগকে খবর দেন।

খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ সারগুলো জব্দ করেন।

জব্দকৃত প্রায় ১০ মেট্রিক টন ইউরিয়া সার পলাশবাড়ীর এক ডিলারের মাধ্যমে উত্তোলন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী সারগুলো নির্ধারিত গুদামে সংরক্ষণের কথা থাকলেও তা নিয়মবহির্ভূতভাবে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সার বর্তমানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। সঠিক কাগজপত্র ও মালিকানা প্রমাণ করতে না পারলে আইনানুগ প্রক্রিয়ায় সারগুলো নিলামের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস