ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে যুবদলের ৪ নেতা বহিষ্কার, কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 50
নারায়ণগঞ্জে যুবদলের ৪ নেতা বহিষ্কার, কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর ছবির ক্যাপশন : বহিষ্কৃত যুবদল নেতারা। ছবি: সংগৃহীত
ad728

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বহিষ্কৃত নেতারা হলেন—সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেল।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মীদের নজরে আসে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই