ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 43
মাদারীপুরে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক ছবির ক্যাপশন : মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪ জন ও উদ্ধারকৃত মাদক-অস্ত্র
ad728

মাদারীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টার মধ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— আমিরাবাদ এলাকার তাজুল বেপারীর ছেলে দীপু বেপারী, পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে ফোরকান সরদার এবং হাজরাপুর গ্রামের টুকু খানের ছেলে রানা খান।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামের মধ্যে রয়েছে অটোমেটিক চাকু, চাপাতি, কুড়াল, দা, হাতুড়ি, ড্রিল মেশিন, সিসি ক্যামেরা, ট্যাব, মোবাইল ফোন, টর্চলাইট, ঘড়ি, ইয়ারফোন ও সাউন্ড বক্সসহ নানা মালামাল।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস