ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-১৬ আসনের ফল স্থগিত ও পুনঃভোটের দাবি আমিনুল হকের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 25
ঢাকা-১৬ আসনের ফল স্থগিত ও পুনঃভোটের দাবি আমিনুল হকের ছবির ক্যাপশন : ঢাকা-১৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিতের দাবিতে লিখিত আবেদন জমা দেন প্রার্থী আমিনুল হক
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ভোটগ্রহণকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমিনুল হক নির্বাচন কমিশনের কাছে ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের বরাবর একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির একাধিক লঙ্ঘন হয়েছে।

আমিনুল হকের অভিযোগ অনুযায়ী, ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে এবং তার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অন্তত ৪০টির বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে। কিছু ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকটি কেন্দ্রে ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট বই পাওয়া গেছে। এছাড়া ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত ভোটের হিসাবের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের সরবরাহ করা ফলাফল এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে অসামঞ্জস্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সেই দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটেছে।

এর আগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি বলে জানান আমিনুল হক। পরে তিনি আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত রেখে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস