ঢাকা | বঙ্গাব্দ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল ও মিষ্টিতে তারেক রহমানকে অভিনন্দন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 7
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল ও মিষ্টিতে তারেক রহমানকে অভিনন্দন ছবির ক্যাপশন : নির্বাচনী জয়ের পর তারেক রহমানকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়
ad728

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফুল ও মিষ্টি পাঠিয়ে অভিনন্দন জানান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো শুভেচ্ছা উপহার গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে “ভাই” সম্বোধন করে নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি লেখেন, বাংলাদেশের এই বড় জয়ের জন্য তারেক রহমান, তার দল এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা।

পোস্টে তিনি আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস