ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধায় শয়নঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 34
গাইবান্ধায় শয়নঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের অভিযোগ ছবির ক্যাপশন : গাইবান্ধা সদর উপজেলার কোমরপুর গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া
ad728

গাইবান্ধা সদর উপজেলায় নিজ শয়নঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শ্রীমতি মিতু রানী সরকার (২৫)। তিনি কোমরপুর গ্রামের রিপন সরকারের স্ত্রী এবং দুলাল মহন্তের মেয়ে। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে স্বামী স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। নির্যাতনের পর কয়েকবার বাবার বাড়িতে চিকিৎসাও নিতে হয়েছে মিতুকে। সর্বশেষ বাবার বাড়িতে অবস্থানকালে অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘরের তীর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস