ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া দলে আগের সেই দাপট নেই—বিশ্বকাপ ব্যর্থতায় সরাসরি মন্তব্য পন্টিংয়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 33
অস্ট্রেলিয়া দলে আগের সেই দাপট নেই—বিশ্বকাপ ব্যর্থতায় সরাসরি মন্তব্য পন্টিংয়ের ছবির ক্যাপশন : ছবি: সংগৃহীত
ad728

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর এবারই প্রথম তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। দলের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে ছিল না অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে হার তাদের বিদায়ের পথ তৈরি করে দেয়। পরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়ে যায়।

পন্টিং বলেন, টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার যাত্রা ছিল হতাশাজনক। তার মতে, জিম্বাবুয়ের বিপক্ষে হারের ম্যাচটিই ছিল আসল টার্নিং পয়েন্ট, যেখান থেকেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথ তৈরি হয়। তিনি আরও বলেন, আইসিসির মতো বড় মঞ্চে জিম্বাবুয়ের কাছে হার—এমন ভুল করার সুযোগ কোনো শীর্ষ দলেরই থাকে না।

অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়েও প্রশ্ন তুলেছেন পন্টিং। তার মতে, এই দলটি কাগজে-কলমে আগের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলগুলোর মতো শক্তিশালী নয় এবং সেই পরিচিত ‘অরা’ বা দাপটও নেই। বড় টুর্নামেন্ট জিততে হলে অভিজ্ঞ ও তারকা খেলোয়াড়দের বড় মুহূর্তে দায়িত্ব নিতে হয়—যা এবার দেখা যায়নি।

বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি, বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দ্রুত উইকেট হারানো দলকে চাপে ফেলে দেয়।

এছাড়া গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়ের ইনজুরিও বড় প্রভাব ফেলেছে। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের মতো অভিজ্ঞ বোলারদের অনুপস্থিতি দলের ভারসাম্য নষ্ট করেছে।

পন্টিং আরও বলেন, অ্যাশেজ সিরিজের মতো দীর্ঘ টেস্ট সিরিজ শেষে খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়া কঠিন হয়ে পড়ে। তবুও তার বিশ্বাস, অস্ট্রেলিয়ার মতো দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।

সবশেষে তিনি বলেন, যে দলগুলো এখনো টুর্নামেন্টে টিকে আছে, তাদের সেরা খেলোয়াড়দেরই শেষদিকে জ্বলে উঠতে হবে—কারণ বড় মঞ্চে সেরাদের পারফরম্যান্সই শিরোপা নির্ধারণ করে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস