ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আগের নিয়মেই চলবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 43
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আগের নিয়মেই চলবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছবির ক্যাপশন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল
ad728

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম আগের নিয়মেই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, চলমান বিচার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না এবং সরকার থেকেও এই বিষয়ে ইতিবাচক সম্মতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলার সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এদিন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেন মিরপুর এলাকার দুই শহীদের স্বজন। শহীদ ফজলে রাব্বি ও শহীদ তানহার পিতারা আদালতে তাদের সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন, যা আদালতে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

জুলাই হত্যাকাণ্ডের এই মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের শীর্ষ দুই নেতা সহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে ট্রাইব্যুনাল-১ এ র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও গাজীপুরে গুম করে হত্যার অভিযোগে দায়ের করা আরেকটি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ২ মার্চ ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিচার কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রতিটি মামলার শুনানি নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস