ঢাকা | বঙ্গাব্দ

অবসরের আগে মেসির সঙ্গে বিশ্বরেকর্ড গড়লেন বুসকেটস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 25
অবসরের আগে মেসির সঙ্গে বিশ্বরেকর্ড গড়লেন বুসকেটস ছবির ক্যাপশন : বুসকেটস ও মেসি। ছবি: এক্স
ad728

লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস—ফুটবল দুনিয়ার অন্যতম সফল ও দীর্ঘস্থায়ী জুটি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দীর্ঘ সময় একসঙ্গে খেলার পর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতেও তাদের দেখা গেছে একই দলে। ২০২৫ সালে মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়ার আগে মেসির সঙ্গে এক অনন্য বিশ্বরেকর্ড গড়ে গেলেন বুসকেটস।


ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পেশাদার ফুটবলে মেসি ও বুসকেটস একসঙ্গে মাঠে নেমেছেন মোট ৬৫৩টি ম্যাচে—যা বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৫৬৯টি ম্যাচ তারা খেলেছেন বার্সেলোনার হয়ে এবং বাকি ৮৪টি ম্যাচ ইন্টার মায়ামির জার্সিতে।


এই জুটির পথচলা শুরু হয় ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর, বুসকেটসের অভিষেক ম্যাচে। সেই ম্যাচে মেসির পাশাপাশি খেলেছিলেন জেরার্ড পিকেও। এরপর ধীরে ধীরে তারা হয়ে ওঠেন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য জুটি।


মজার বিষয় হলো, এই তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে বুসকেটসের নাম। জেরার্ড পিকের সঙ্গে তিনি মোট ৬২০টি ম্যাচে একসঙ্গে খেলেছেন, যার মধ্যে ৫৩৩টি বার্সেলোনার হয়ে এবং ৮৭টি স্পেন জাতীয় দলের হয়ে।


পেশাদার ফুটবলে একসঙ্গে ৬০০টির বেশি ম্যাচ খেলার নজির খুবই বিরল। সাম্প্রতিক সময়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের তারকা ম্যানুয়েল নয়্যার ও থমাস মুলার ৬১১ ম্যাচে একসঙ্গে খেলেছেন। একই সংখ্যক ম্যাচে মাঠ ভাগাভাগি করেছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার ও সেপ মেয়ারও।


উল্লেখ্য, এই পরিসংখ্যানে শুধুমাত্র শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ গণনা করা হয়েছে, যেখানে উভয় ফুটবলারই একসঙ্গে মাঠে অংশ নিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস