ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে ওসিকে ফোনে অশালীন মন্তব্য, বিএনপি নেতা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 21
হবিগঞ্জে ওসিকে ফোনে অশালীন মন্তব্য, বিএনপি নেতা আটক ছবির ক্যাপশন :
ad728

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে ফোনে অশালীন মন্তব্য করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে শনিবার বিকেলে বাহুবল থানার ওসিকে উদ্দেশ করে ফেরদৌস চৌধুরী তুষারের অশালীন মন্তব্য সংবলিত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেলে বিষয়টি নিয়ে স্থানীয়সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আচরণ বরদাশত করা হবে না এবং আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস