ঢাকা | বঙ্গাব্দ

ভারতে নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালো হিন্দু সহপাঠীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 23
ভারতে নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালো হিন্দু সহপাঠীরা ছবির ক্যাপশন :
ad728

ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ দেখা গেছে। সেখানে নামাজ আদায়রত মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের চারপাশে মানববন্ধন তৈরি করেন হিন্দু সহপাঠীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দৃশ্য ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অবস্থিত প্রায় দুই শতাব্দী পুরোনো লাল বড়দারি কমপ্লেক্সকে ঘিরে। সম্প্রতি প্রশাসন ভবনটির গেটে তালা লাগিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। কর্তৃপক্ষের দাবি, অতীতে এটি ব্যাংক ও ক্যানটিন হিসেবে ব্যবহৃত হলেও অবকাঠামো দুর্বল হয়ে যাওয়ায় ২০১৭–১৮ সাল থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভেতরে থাকা মসজিদ অংশটিও জরাজীর্ণ ও আংশিক নির্মাণাধীন হওয়ায় সেখানে প্রবেশ ঝুঁকিপূর্ণ বলে তারা জানিয়েছে।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, কোনো পূর্বঘোষণা ছাড়াই রমজান মাসে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে নির্ধারিত সময়ে সেখানে নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না। এ ঘটনার প্রতিবাদে রোববার (২২ ফেব্রুয়ারি) ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) ও সমাজবাদী ছাত্রসভা ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ চলাকালে নামাজের সময় হলে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের বাইরে খোলা জায়গায় নামাজ আদায় করেন। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকায় কোনো ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে হিন্দু শিক্ষার্থীরা মানববন্ধন গড়ে তাদের চারপাশে অবস্থান নেন, যাতে নির্বিঘ্নে ধর্মীয় অনুশীলন সম্পন্ন করা যায়।

এনএসইউআইয়ের এক নেতা গণমাধ্যমকে জানান, যে গেট দিয়ে মুসলিম শিক্ষার্থীরা আগে লাল বড়দারিতে নামাজ পড়তে যেতেন, সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পুরো সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নিরাপত্তার কথা বিবেচনা করে। ভবনটির সংস্কার ও সংরক্ষণে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ভিন্ন ধর্মের শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার এক ইতিবাচক বার্তা হিসেবে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস