ঢাকা | বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 21
ইরান-ইসরায়েল সংঘাতে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে ছবির ক্যাপশন :
ad728

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সেখানে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। নিহত আহমেদ আলীর পরিবারের পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর অভ্যন্তরীণ ফ্লাইটে আহমেদ আলীর মরদেহ সিলেটের মৌলভীবাজারে নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। পরে তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস