ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে টাকার বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, র‍্যাবের হাতে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 41
রাজধানীতে টাকার বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, র‍্যাবের হাতে গ্রেফতার ছবির ক্যাপশন : ছবি: সংগৃহীত
ad728

রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছোট ভাই খোরশেদ আলম রনিকে গ্রেফতার করেছে র‍্যাব।


র‍্যাব জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শাহ আলী থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম বুলবুল আহমেদ রুবেল (৪৯)। তিনি ফকিরাপুল এলাকায় পরিবারসহ বসবাস করতেন। অভিযুক্ত খোরশেদ আলম রনি (৪৩) তার পালিত ছোট ভাই।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ অক্টোবর দুপুরে পরিবারের মধ্যে কিস্তির টাকা নিয়ে আলোচনা চলছিল। এ সময় রনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জেগে উঠে তিনি উত্তেজিত আচরণ শুরু করেন।

এ ঘটনায় বড় ভাই রুবেল কারণ জানতে চাইলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রনি ঘর থেকে ছুরি এনে রুবেলকে পাজরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. আলিফ আহমেদ অনিক বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে র‍্যাব-৩ এর গোয়েন্দা দল তদন্ত শুরু করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানিয়েছে, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস