ঢাকা | বঙ্গাব্দ

কংগ্রেসের প্রশ্নে নীরব এপস্টেইন কাণ্ডের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 37
কংগ্রেসের প্রশ্নে নীরব এপস্টেইন কাণ্ডের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল ছবির ক্যাপশন : কংগ্রেসে হাজির হলেও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান গিসলেইন ম্যাক্সওয়েল
ad728

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হাজির হলেও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন দণ্ডপ্রাপ্ত ব্রিটিশ সমাজকর্মী গিসলেইন ম্যাক্সওয়েল, যিনি যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) হাউস ওভারসাইট কমিটির শুনানিতে উপস্থিত করা হলে এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। তবে ম্যাক্সওয়েল মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনীর অধিকার প্রয়োগ করে আত্মদোষ স্বীকারে বাধ্য না হওয়ার সুযোগ নেন এবং কোনো উত্তর দেননি।

বর্তমানে যৌন পাচার ও অপ্রাপ্তবয়স্কদের শোষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, এপস্টেইনের অপরাধচক্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাক্সওয়েলের।

সম্প্রতি এপস্টেইন সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নথি প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে এই কেলেঙ্কারি। প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথিতে প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস