ঢাকা | বঙ্গাব্দ

দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে আটক ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 21
দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে আটক ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী ছবির ক্যাপশন : সীমান্তে আটক ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী হার্মান হালুশেঙ্কো
ad728

দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী হার্মান হালুশেঙ্কোকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত পার হওয়ার সময় তাকে সন্দেহজনক আচরণের কারণে থামানো হয় এবং পরে হেফাজতে নেওয়া হয়।

গত নভেম্বরে দুর্নীতির গুরুতর অভিযোগের মুখে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান হালুশেঙ্কো। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইউক্রেনের জ্বালানি খাত থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থপাচারের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নামও আলোচনায় আসে।

ইউক্রেনের জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ নতুন নয়। এর আগেও একই ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে দুই সাবেক জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস