ঢাকা | বঙ্গাব্দ

গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের এমডি ও স্ত্রীসহ ৪ জন কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 43
গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের এমডি ও স্ত্রীসহ ৪ জন কারাগারে ছবির ক্যাপশন : শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় আদালতে তোলা হয় বিমানের এমডি ও অন্য আসামিদের
ad728

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং আরও দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন— সাফিকুর রহমানের বাসায় কর্মরত গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরায় অবস্থিত বাসা থেকে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করা হচ্ছিল। পরে ভুক্তভোগী শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করে।

মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস