সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচিত জনপ্রতিনিধিরা এ প্রক্রিয়ায় অংশ নেবেন না বলে জানিয়েছেন কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কোনো সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। বিষয়টি সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হলে তখন দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে এবং তিনি দলের পক্ষ থেকেই এ অবস্থান তুলে ধরছেন।
পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উপস্থিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
Ekhoni News