ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ — নতুন পরিচয়ে কার্যক্রম শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 48
র‍্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ — নতুন পরিচয়ে কার্যক্রম শুরু ছবির ক্যাপশন : র‍্যাব এখন ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) নামে কার্যক্রম শুরু করতে যাচ্ছে
ad728

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ রাখার প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আনুষ্ঠানিক আদেশ জারির পর নতুন নামেই ইউনিটটির কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে বাহিনীর পোশাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন ইউনিফর্ম প্রস্তুতের কাজ চলছে। আগামী সপ্তাহ থেকেই সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গত দেড় বছরে র‍্যাবের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই প্রেক্ষাপটেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, অনেকের কাছে ‘র‍্যাব’ নামটির নেতিবাচক ধারণা ছিল, যা দূর করতেই নতুন নামকরণ।

ব্রিফিংয়ে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বর্তমানে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে তারা প্রত্যাশা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস