ঢাকা | বঙ্গাব্দ

সৌদি যুবরাজের শুভেচ্ছা পেলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 24
সৌদি যুবরাজের শুভেচ্ছা পেলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন : বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
ad728

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার নেতৃত্বে গঠিত নতুন সরকারের সাফল্য কামনা করে এক বার্তায় অভিনন্দন জানান তিনি।

সৌদি প্রেস এজেন্সির বরাতে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বার্তায় সৌদি যুবরাজ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটির অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের জন্যও শান্তি ও উন্নতি প্রত্যাশা করেন তিনি।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গন থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা আসছে। বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজের অভিনন্দন বার্তা কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত বহন করে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস