ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 31
তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা ছবির ক্যাপশন :
ad728

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং উভয় দেশ অভিন্ন স্বার্থে একসঙ্গে কাজ করবে।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় স্টারমার তারেক রহমানের নির্বাচনী বিজয় ও দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। ওই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

বার্তায় স্টারমার উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে ওঠা এই অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় বৈদেশিক বিনিয়োগকারী উল্লেখ করে স্টারমার বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া অবৈধ অভিবাসন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দীর্ঘদিনের সহযোগিতা আরও জোরদারের ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্বের নতুন অধ্যায়ে একসঙ্গে কাজ করার জন্য তিনি আগ্রহভরে অপেক্ষা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস