Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, শোক মোদির

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, শোক মোদির

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা অজিত পাওয়ার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও বিমানের ক্রু সদস্যসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতীর উদ্দেশে যাত্রা করা একটি চার্টার্ড বিমানে এই দুর্ঘটনা ঘটে। নির্ধারিত সময়ের কিছু আগেই বারামতী বিমানবন্দরের কাছে একটি ফাঁকা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অজিত পাওয়ারকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অজিত পাওয়ার ছিলেন সাধারণ মানুষের নেতা এবং মহারাষ্ট্রের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশসহ বিভিন্ন রাজনৈতিক নেতা তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন। রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF