Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : নাইজারের নিয়ামি বিমানবন্দরের কাছে ভয়াবহ হামলা, ২০ হামলাকারী নিহত

নাইজারের নিয়ামি বিমানবন্দরের কাছে ভয়াবহ হামলা, ২০ হামলাকারী নিহত

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ভয়াবহ গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর পাল্টা অভিযানে অন্তত ২০ জন হামলাকারী নিহত হয়েছে।

এ ঘটনায় চারজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও ১১ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। নাইজার সরকার একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। হামলার পরপরই বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নাইজারের সামরিক সরকারের প্রধান আব্দুররহমানে তিয়ানি হামলার পেছনে বিদেশি অর্থায়নের অভিযোগ তুলে ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্টের নাম উল্লেখ করেছেন। তিনি এসব দেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

এই ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে নাইজারের সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF