Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, আহত ৩

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, আহত ৩

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দলীয় বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতের দিকে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজাহার। তিনি কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দলীয় উঠান বৈঠকে নামের তালিকা প্রকাশ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। তালিকায় নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন আজাহার।

পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবার কিংবা সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF