Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে

১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ উপলক্ষে বিশেষ ছুটি ঘোষণা করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ওই দুই দিন ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কর্মকর্তা–কর্মচারীরা ছুটিতে থাকবেন। সরকারের ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করে। পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF