Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের বক্তব্য

নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের বক্তব্য

নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সৎ জীবনযাপন ও ভালো কাজের মাধ্যমেই মুক্তি পাওয়া সম্ভব, কোনো প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে নয়।

দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভোটের দিন সবাইকে সতর্ক থাকতে হবে এবং ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তিনি জোর দিয়ে বলেন, হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল নাগরিক যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF