Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম — অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সরবরাহ বিঘ্নিত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম — অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সরবরাহ বিঘ্নিত

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন পিএলসি জানিয়েছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার চলমান অভিযানের কারণে সাময়িকভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

রোববার দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, শনির আখড়া, রায়েরবাগ ও হাবিব নগর এলাকায় উচ্চচাপের গ্যাস পাইপলাইন থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের কাজ চলছে। এই কার্যক্রমের প্রভাব ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার গ্যাস সরবরাহে পড়েছে, ফলে অনেক স্থানে চাপ কমে গেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযান চলাকালে সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF