Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে বাধা নেই অন্তর্বর্তী সরকারের: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে বাধা নেই অন্তর্বর্তী সরকারের: আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার না হওয়ায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করা হয় আসন্ন গণভোটের প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে এমন কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি যা নাগরিক অধিকার সংকুচিত করে। বরং এই সনদের মাধ্যমে নাগরিক অধিকার আরও শক্তিশালী হবে। তিনি জোর দিয়ে বলেন, একক ব্যক্তির শাসনব্যবস্থা যাতে ভবিষ্যতে আর ফিরে না আসে, সে বিষয়ে সনদে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, সময়ের সীমাবদ্ধতার কারণে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত একসঙ্গে নেওয়া হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF