Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : শেষ মুহূর্তের গণসংযোগে ঢাকার প্রার্থীরা, জমে উঠেছে নির্বাচনী প্রচার

শেষ মুহূর্তের গণসংযোগে ঢাকার প্রার্থীরা, জমে উঠেছে নির্বাচনী প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম রাজধানী ঢাকা। নির্বাচনী প্রচারের সময় হাতে আছে আর মাত্র পাঁচ দিন। এই অল্প সময়কে কাজে লাগাতে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় প্রার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি পৌঁছে দিতে তারা ঘুরছেন পাড়া-মহল্লা, বাজার ও আবাসিক এলাকায়।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার প্রতীক ‘ফুটবল’ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। অন্যদিকে ঢাকা-১৬ আসনের আলোচিত প্রার্থী আমিনুল হকও সকাল থেকে কর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। রাজধানীর অন্যান্য আসনেও একই চিত্র দেখা গেছে—প্রার্থীরা শেষ সময়ের প্রচারণায় কোনো সুযোগ হাতছাড়া করতে চাইছেন না।

শুধু রাজধানী নয়, ঢাকার বাইরের জেলাগুলোতেও চলছে বিরামহীন নির্বাচনী প্রচার। প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে মাঠে সক্রিয় রয়েছেন।

শেষ পর্যন্ত এই প্রচারণা কতটা ভোটারদের মন জয় করতে পারবে, তার উত্তর মিলবে আগামী ১২ ফেব্রুয়ারি—ভোটের দিন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF