Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : শাহবাগে আবারও পুলিশ–ইনকিলাব মঞ্চ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

শাহবাগে আবারও পুলিশ–ইনকিলাব মঞ্চ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর শাহবাগ এলাকায় আবারও উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে তারা এই কর্মসূচি চালাচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং পরে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর আগে, হাদি হত্যার আন্তর্জাতিক তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করার চেষ্টা করলে পথেই পুলিশের বাধার মুখে পড়েন। তখনও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাকসুর জিএস আম্মারসহ বহু আন্দোলনকারী আহত হন।

এদিকে সরকার জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার সহায়তা চেয়ে আগামী রোববার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। একই সঙ্গে জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF