Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : দুই প্রধান দলের বিপরীত বক্তব্য রাজনৈতিক কৌশল: ইসি মাছউদ

দুই প্রধান দলের বিপরীত বক্তব্য রাজনৈতিক কৌশল: ইসি মাছউদ

নির্বাচনী মাঠে প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের পরস্পরবিরোধী বক্তব্যকে তাদের প্রচারণার অংশ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তার মতে, এটি মূলত রাজনৈতিক কৌশল, যা নির্বাচনকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতার স্বাভাবিক প্রকাশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি মাছউদ বলেন, দেশের রাজনৈতিক ও ভোটের সংস্কৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দলগুলোর নেতারা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিলেও সেটিকে সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই। বরং তিনি এটিকে চলমান “ভোট যুদ্ধ” হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চাপ বা কারচুপির লক্ষণ নির্বাচন কমিশনের নজরে আসেনি। ভোটে প্রকৌশল বা অনিয়ম হচ্ছে— এমন কোনো প্রমাণও তারা পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF