Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : রমজানে ব্যাংক লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত, নতুন সময়সূচি ঘোষণা

রমজানে ব্যাংক লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত, নতুন সময়সূচি ঘোষণা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

তবে গ্রাহকদের জন্য লেনদেন কার্যক্রম চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর পর ব্যাংকগুলো অভ্যন্তরীণ কাজ সম্পন্ন করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে। তবে এই সময়েও ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে সীমিত লেনদেন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি আগের মতোই বহাল থাকবে। রমজান শেষে ব্যাংকের অফিস সময়সূচি স্বাভাবিক নিয়মে ফিরে আসবে বলেও জানানো হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF