Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : বিতর্কিত বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

বিতর্কিত বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট না দিলে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল হয় বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF