Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : স্কটল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরলো ইংল্যান্ড, ব্যান্টনের ঝড়ো ইনিংস

স্কটল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরলো ইংল্যান্ড, ব্যান্টনের ঝড়ো ইনিংস

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী প্রত্যাবর্তন করলো ইংল্যান্ড। স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে আবারও জয়ের স্বাদ পেলো ইংলিশরা। এর আগে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চাপে ছিল দলটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কোলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরুতে স্কটিশ ওপেনার মাইকেল জোনস ২০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাকে দারুণ সঙ্গ দেন রিচি বেরিংটন, যিনি ৩২ বলে করেন ৪৯ রান।

তবে দলীয় ১১৩ রানে টম ব্রুস আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ে স্কটল্যান্ডের মিডল অর্ডার। শেষদিকে অলিভার ডেভিডসনের ২০ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংসে নির্ধারিত ওভারে ১৫২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথম ওভারেই ফিরেন ফিল সল্ট, পরের ওভারে আউট হন অধিনায়ক জস বাটলার। তবে এরপর জ্যাকব বেথেল ও টম ব্যান্টনের ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি ম্যাচে ফিরিয়ে আনে ইংল্যান্ডকে।

বেথেল ৩২ রান করে আউট হলেও ব্যান্টন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৪১ বলে ৬৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। স্যাম কুরানের ২৮ রানও জয়ে বড় অবদান রাখে। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।

দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন টম ব্যান্টন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF