Logo
প্রিন্টের তারিখ: 10 June 2026 | প্রকাশের তারিখ: Jun 10, 2026

সংবাদ শিরোনাম : ইতালিতে তুষারধস: দুই ফরাসি পর্যটকের মৃত্যু, আহত আরও একজন

ইতালিতে তুষারধস: দুই ফরাসি পর্যটকের মৃত্যু, আহত আরও একজন

ইতালির আল্পস পর্বতমালার কুরমায়ের অঞ্চলে ভয়াবহ তুষারধসে কমপক্ষে দুই ফরাসি পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার সকালে পাহাড়ি উপত্যকায় আকস্মিকভাবে এই তুষারধসের ঘটনা ঘটে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ধস নামার সঙ্গে সঙ্গেই পর্যটকরা তুষারের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।

উদ্ধার কাজে অন্তত ১৫ জন ফায়ার সার্ভিসকর্মী অংশ নিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন দুইজন চিকিৎসক, তিনটি অনুসন্ধানী কুকুর, দুটি হেলিকপ্টার এবং দুটি অ্যাম্বুলেন্স। দুর্ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF