Logo
প্রিন্টের তারিখ: 10 June 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : শরীয়তপুরে দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

শরীয়তপুরে দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

শরীয়তপুরের সখিপুরে গাভির দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার চরভাগা ইউনিয়নের পেদা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোশাররফ পেদার পরিবার ও আমজাদ পেদার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার দুপুরে এলাকায় গাভির পালা দুধ বিক্রি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে মোশাররফ, মোতালেব, হোসনে আরা, সোনিয়া, আমজাদ, সোহাগ ও মনির আহত হন।

আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হোসনে আরার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF