Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা, যেসব সড়কে চলাচল সীমিত

শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা, যেসব সড়কে চলাচল সীমিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় সংসদ ভবন এলাকায় বাড়তি নিরাপত্তা ও ভিভিআইপি চলাচল বিবেচনায় মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে সাধারণ যান চলাচল সীমিত রাখা হবে।

শপথ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোড এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

সাময়িক অসুবিধা কমাতে ডিএমপির ট্রাফিক বিভাগ বিকল্প ডাইভারশন পরিকল্পনা ঘোষণা করেছে।

বিকল্প রুটসমূহ:

মিরপুর রোড → ফার্মগেট
উত্তর দিক থেকে আসা যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেট যাবে।

ধানমন্ডি → ফার্মগেট
ধানমন্ডি-২৭ থেকে আসা যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও বিজয় সরণি ব্যবহার করবে।

আসাদগেট → ফার্মগেট
গণভবন ক্রসিং হয়ে প্রতিরক্ষা গ্যাপ ও উড়োজাহাজ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড → ধানমন্ডি
খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও আসাদগেট ব্যবহার করতে হবে।

মিরপুর রোড → ধানমন্ডি
শ্যামলী, শিশুমেলা ও গণভবন হয়ে ধানমন্ডি-২৭ রুট খোলা থাকবে।

এছাড়া যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহার না করে চালকদের এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি।

নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF