Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা ঘোষণা: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা ঘোষণা: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে বাংলাদেশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। একই দিনে রাষ্ট্রপতির উপস্থিতিতে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়ে নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ করেন। নবীন ও প্রবীণ রাজনীতিকদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা নিচে দেওয়া হলো:

পূর্ণ মন্ত্রীরা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা
সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র
ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক
আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ
ডা. খলিলুর রহমান — পররাষ্ট্র
আবদুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
কায়কোবাদ — ধর্ম বিষয়ক
মিজানুর রহমান মিনু — ভূমি
নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি
খন্দকার আব্দুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ
জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার
মোহাম্মদ আমিন উর রশিদ — কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য
আফরোজা খানম — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ
আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক
জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত
দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
এহসানুল হক মিলন — শিক্ষা ও প্রাথমিক শিক্ষা
সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান
শেখ রবিউল আলম — সড়ক পরিবহন, রেলপথ ও নৌ-পরিবহন

প্রতিমন্ত্রীরা
বেসামরিক বিমান পরিবহন — এম রশিদুজজামান মিল্লাত
বিদ্যুৎ ও জ্বালানি — অনিন্দ্য ইসলাম অমিত
বাণিজ্য ও শিল্প — শরীফুল আলম
পররাষ্ট্র — শামা ওবায়েদ ইসলাম
কৃষি ও খাদ্য — সুলতান সালাউদ্দিন টুকু
ভূমি — কায়সার কামাল
পানি সম্পদ — ফরহাদ হোসেন আজাদ
যুব ও ক্রীড়া — আমিনুল হক
শ্রম ও প্রবাসী কল্যাণ — নুরুল হক নুর
তথ্য — ইয়াসের খান চৌধুরী
দুর্যোগ ব্যবস্থাপনা — ইকবাল হোসেইন
স্বাস্থ্য — এম এ মুহিত
গৃহায়ন — সোহেল মঞ্জুর
শিক্ষা — ববি হাজ্জাজ
সংস্কৃতি — আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
পার্বত্য চট্টগ্রাম — মীর হেলাল উদ্দিন
পরিবহন — হাবিবুর রশিদ ও রাজিব আহসান
জনপ্রশাসন — আব্দুল বারী
স্থানীয় সরকার — মীর শাহ আলম
অর্থ/পরিকল্পনা/স্বরাষ্ট্র — জুনায়েদ সাকি
মুক্তিযুদ্ধ — ইশরাক হোসেন
মহিলা ও শিশু — ফারজানা শারমীন
পরিবেশ/ধর্ম/আইন — শেখ ফরিদুল ইসলাম

এই নতুন মন্ত্রিসভার মাধ্যমে সরকার দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের মিশ্রণ সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF