Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : সৌদি আরবে রমজান শুরু, বাংলাদেশে রোজা শুরু হতে পারে বৃহস্পতিবার

সৌদি আরবে রমজান শুরু, বাংলাদেশে রোজা শুরু হতে পারে বৃহস্পতিবার

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় হিলাল দেখা যায়। ফলে বুধবার থেকে সেখানে রোজা পালন শুরু হয়েছে।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশেও একই দিনে রমজান শুরু হয়েছে। সাধারণত এসব দেশে রোজা শুরুর পরদিন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান মাস শুরু হয়।

সে হিসেবে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তবে বাংলাদেশে ধর্ম মন্ত্রণালয়ের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা।

ইসলামি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী রমজান মাসের সূচনা নির্ধারণ করা হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। তাই প্রতি বছর চাঁদ দেখার ভিত্তিতেই মুসলমানরা রোজা শুরু করেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF