Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সল

ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সল

বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদসহ দুইজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় বিশেষ অভিযান চালায় ভারতীয় পুলিশ। অভিযানে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সল করিম মাসুদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান।

পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন এলাকায় অবস্থান করার পর পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্যে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভারতীয় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF