ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 25
শরীয়তপুরে দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ছবির ক্যাপশন : শরীয়তপুরের সখিপুরে দুধ বিক্রি কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ad728

শরীয়তপুরের সখিপুরে গাভির দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার চরভাগা ইউনিয়নের পেদা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোশাররফ পেদার পরিবার ও আমজাদ পেদার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার দুপুরে এলাকায় গাভির পালা দুধ বিক্রি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে মোশাররফ, মোতালেব, হোসনে আরা, সোনিয়া, আমজাদ, সোহাগ ও মনির আহত হন।

আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হোসনে আরার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস