ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, শিক্ষা ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরলেন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 22
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, শিক্ষা ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরলেন ছবির ক্যাপশন : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিতকরণের ধারাবাহিকতায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ পর্যায়ে বিদায় উপলক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য দায়িত্ব পালনের গত দেড় বছরে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে তিনি শিক্ষা ও গবেষণার অগ্রগতি, শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একটি সালতামামি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে প্রধান উপদেষ্টার অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন।

সাক্ষাৎ শেষে উপাচার্য প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শিল্পী আলপ্তগীন তুষারের অঙ্কিত একটি প্রতিকৃতি উপহার দেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস